স্টাফ রিপোর্টার :
সম্প্রচার শুরু করেছে বরিশাল খবর ২৪ ডট কম নামক নতুন ধারার অনলাইন পত্রিকা। অনলাইনে সংবাদ প্রকাশের নতুন দিগন্ত উন্মোচন করে দেশ বিদেশের বাংলা ভাষা-ভাষী মানুষের কাছে বরিশাল সহ বাংলাদেশকে বিশ্বের যেকোন প্রান্তের সকল তাজা খবর তাৎক্ষনিক ভাবে পৌছে দেবার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে এই অনলাইন পত্রিকাটি। বর্তমানে পত্রিকাটি সম্প্রচারিত হচ্ছে। বিশ্বের যেকোন স্থান থেকে www.barisalkhabar24.comএই ওয়েব সাইট ঠিকানা থেকে দেখা যাবে বরিশাল খবর ২৪ ডট কম র সকল সংবাদ। পত্রিকাটির সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন মামুনুর রাশিদ নোমানী। পত্রিকাটির প্রধান উপদেষ্টা হিসেবে বরিশালের প্রথম নারী সাংবাদিক শাহ সাজেদা, চেয়ারম্যান হিসাবে আবদুর রব শাহীন
দায়িত্ব পালন করছেন। বর্তমানে’র জন্য দেশের সকল জেলা শহর থেকে সংবাদদাতা নিয়োগ চলছে। এছাড়া দেশের বাইরে যেসকল বাঙ্গালীরা এই পত্রিকায় কাজ করতে ইচ্ছুক তাদের কাছ থেকেও আবেদন সংগ্রহ করা হচ্ছে।
পত্রিকাটির সাফল্য কামনায় সম্পাদক সকল পাঠক সহ দেশ বিদেশের সকল বাংলা ভাষা-ভাষী মানুষের কাছে দোয়া চেয়েছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন