শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতার ধারায় নতুন মাত্রা যোগ করতে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলা ভাষায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম “ইত্তেহাদ নিউজ”। ২০২০ সালে এই গণমাধ্যমটির প্রচার ও প্রকাশনার উদ্যোগ নেওয়া হলেও, বৈশ্বিক করোনা মহামারির কারণে কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হয়। তবে নানা প্রতিকূলতা পেরিয়ে বর্তমানে পূর্ণোদ্যমে এগিয়ে চলেছে ইত্তেহাদ নিউজ। ইত্তেহাদ নিউজের মূল লক্ষ্য—বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল বাংলাভাষী মানুষের জন্য একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও অংশগ্রহণমূলক সংবাদমাধ্যম তৈরি করা। এখানে অনুসৃত নীতিই হলো—“যারাই লেখক, তারাই পাঠক”। অর্থাৎ পাঠকরাই তাদের নিজস্ব ভাষা, অনুভূতি ও দৃষ্টিভঙ্গি দিয়ে সংবাদ তৈরি ও প্রকাশের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ, আন্তর্জাতিক, ফিচার, অনুসন্ধানী সংবাদ, প্রযুক্তি, মতামতসহ বিভিন্ন বিভাগে পাঠকদের চাহিদা ও পরামর্শ অনুযায়ী নিয়মিত সংবাদ প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে থাকছে ভিডিও সংবাদ, যা দেখা যাবে অ্যাপ, ইউটিউব, টুইটারসহ সকল সামাজিক যোগাযোগমাধ্যমে। “ইত্তেহাদ নিউজ” অনলাইন সাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিদিন পরিবেশন করছে নানামুখী খবর, বিশ্লেষণধর্মী লেখা এবং শিক্ষণীয় প্রতিবেদন—ভিডিও ও টেক্সট উভয় ফরম্যাটে। এই সংবাদমাধ্যম থেকে প্রচারিত উন্নতমানের ও বিশ্বাসযোগ্য কনটেন্ট বাংলাদেশ ও ভারত ছাড়াও মধ্যপ্রাচ্য, এশিয়া, আমেরিকা ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের পাঠক ও দর্শক ইন্টারনেটের মাধ্যমে পড়তে, শুনতে ও দেখতে পারছেন। ইত্তেহাদ নিউজের কার্যক্রম পরিচালিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী সদর দপ্তর থেকে। এছাড়া ঢাকা, বরিশাল, সিঙ্গাপুর, সৌদি আরব ও সাইপ্রাসে রয়েছে নিজস্ব সংবাদদাতা। বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত সংবাদদাতাদের পাশাপাশি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ইত্তেহাদ নিউজের প্রতিনিধিরা নিয়মিত পাঠাচ্ছেন তরতাজা সংবাদ, তথ্য ও বিশ্লেষণ, যা দ্রুততম সময়ে প্রকাশ করা হচ্ছে এই প্ল্যাটফর্মে। ডিজিটাল সাংবাদিকতার এই নতুন উদ্যোগ ভবিষ্যতে বাংলাভাষী পাঠকদের জন্য একটি শক্তিশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। এম. এম. রহমান প্রধান সম্পাদক ইত্তেহাদ নিউজ ইমেইল: etihadnews24@gmail.com Web: https://etihad.news .সংবাদের জন্য: etihadnewsmail@gmail.com .বিজ্ঞাপনের জন্য: etihadnews24@gmail.com .যেকোনো তথ্যের জন্য: etihadnews24@gmail.com সামাজিক যোগাযোগমাধ্যম …… .ফেসবুক: https://www.facebook.com/Etihadnewsuae .ইউটিউব:https://www.youtube.com/@etihadnewsmail .টুইটার: https://twitter.com/EtihadNews24 .ইনস্টাগ্রাম : https://www.instagram.com/etihadnewsuae

কোন মন্তব্য নেই: